সর্বশেষ
বেগমগঞ্জে বাল্যবিবাহ ঘিরে চাঞ্চল্য, জনপ্রতিনিধি ও থানা পর্যায়ে ‘দফা-রফা’ অভিযোগ সাংবাদিক মাহামুদুর রহমান মঞ্জু আর নেইসাংবাদিক অঙ্গনে শোকের ছায়া। অসুস্থ সাংবাদিক শারমীন সুলতানা মিতু, সবার কাছে দোয়ার আবেদন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এটকোর বিতর্কিত চিঠির তীব্র প্রতিবাদ প্রবাসীর ঘামে গড়া সংসার ভাঙছে কার হাতে? রামগঞ্জের লামচরে গভীর রাতে আপত্তিকর অবস্থায় আটক প্রবাসীর স্ত্রী, ক্ষোভে ফুঁসছে জনতা শিক্ষার্থীরা কতটুকু শিখছে সেটাই হবে সফলতার মূল সূচক -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নেশা নয়, স্বপ্ন চাই — সুন্দর জীবন গড়তে চাই জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় ১৯-২১মে দেশব্যাপী ভূমিসেবা মেলা২০২৬ আবারও বাড়ছে বিদ্যুতের দাম চাপে সাধারণ মানুষ, আতঙ্কে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। স্বামীর নির্যাতনে রক্তাক্ত কণ্ঠশিল্পী শায়রিন — নীরব থাকবে আর কত সমাজ?

বেগমগঞ্জে বাল্যবিবাহ ঘিরে চাঞ্চল্য, জনপ্রতিনিধি ও থানা পর্যায়ে ‘দফা-রফা’ অভিযোগ

আবু তাহের খোকন  স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ১৮ বছর বয়সী এক যুবকের বাল্যবিবাহের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত পক্ষকে রক্ষার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর নাটেশ্বর ৩ নং ওয়ার্ডের এক জনপ্রতিনিধির দিকে, যিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দাবি করছেন স্থানীয়রা।
এছাড়া, বিষয়টি থানা পর্যায়ে গড়ালে সোনাইমুড়ী থানায় গোপনে অর্থের বিনিময়ে বিষয়টি ‘সমঝোতা’ করার চেষ্টা হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ হলেও স্থানীয় পর্যায়ে এমন ঘটনার পেছনে প্রভাবশালীদের ভূমিকা ও প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তারা বলছেন, আইন সবার জন্য সমান হলে এ ধরনের ঘটনা আড়াল হওয়ার সুযোগ থাকার কথা নয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেগমগঞ্জে বাল্যবিবাহ ঘিরে চাঞ্চল্য, জনপ্রতিনিধি ও থানা পর্যায়ে ‘দফা-রফা’ অভিযোগ

আপডেট সময় : ০১:৩০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬