সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

বেগমগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিকের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ,

নোয়াখালী প্রতিনিধ স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

চাঞ্চল্য নোয়াখালীজুড়েনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজারে পরিচালিত একটি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিক মো. ইস্পাত ইয়াসিনের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় সূত্র ও একাধিক ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের জমাকৃত অর্থ ও লেনদেনের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ ছিল। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর বহু গ্রাহক তাদের অর্থ ফেরত পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অভিযোগ রয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ইস্পাত ইয়াসিন আত্মগোপনে চলে গেছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয়ভাবে তার রাজনৈতিক জামাতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতা নিয়েও নানা আলোচনা দেখা দিয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তাদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ ফেরত পাওয়া নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে নোয়াখালীর মিডিয়া অঙ্গনেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেগমগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিকের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ,

আপডেট সময় : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬