সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বেকারত্ব নিরসনে যুবদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

বেকারত্ব নিরসনে যুব সমাজকে দক্ষ, সচেতন ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে “বেকারত্ব নিরসনে যুবদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম (BYDF)।
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার হিট ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় সভাপতি মুশফিকুর রহিম রনি এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিম মিঞা। এছাড়াও অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে যুব সমাজকে দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। বাস্তবমুখী ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের আওতায় আনতে পারলে দেশ অর্থনৈতিকভাবে বহুগুণে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এক দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আর্ট প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে ভলান্টিয়ারদের মাঝে সার্টিফিকেট বিতরণ, প্রশিক্ষণার্থী মেলায় অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র প্রদান এবং বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের পক্ষ থেকে যুব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে আত্মনির্ভরশীল, দক্ষ ও সচেতন করে তুলতে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেকারত্ব নিরসনে যুবদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫