সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

গুরুতর আহত শাহরুখ খান, উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে আমেরিকায়

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৪৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

বলিউডের বাদশা খ্যাত সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন সময় গুরুতর আঘাত পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় পেশিতে মারাত্মক আঘাত পান এই তারকা। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শুটিং সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উন্নত চিকিৎসার জন্য শাহরুখ খানকে দ্রুত আমেরিকায় পাঠানো হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত এক মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতে সিনেমার কাজের সূচি নির্ধারণ করা হবে।

এই ঘটনার পরপরই ‘কিং’ প্রোডাকশন হাউজ চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট টিম জানিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করা হতে পারে। তবে পুরো পরিকল্পনাই নির্ভর করছে শাহরুখ খানের শারীরিক সুস্থতার ওপর।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমাটি নিয়ে দর্শকমহলে শুরু থেকেই রয়েছে ব্যাপক আগ্রহ। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুতর আহত শাহরুখ খান, উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে আমেরিকায়

আপডেট সময় : ০৬:৪৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫