সর্বশেষ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ শেরপুরের নালিতাবাড়ীতে এক দিনে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

খোরশেদ আলম শার্শা (যশোর) সংবাদদাতা :
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ১ লা সেপ্টেম্বর ২০২৬ ইং সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ১লা সেপ্টেম্বর সারাদিন শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে মোটরসাইকেল র‌্যালি এবং ২ ও ৩ সেপ্টেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা এবং ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাগআঁচড়া হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫/১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মহৎ ও সাহসী মানুষ ছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া একজন সৎ ও ত্যাগী নেত্রী ছিলেন। তাঁদের আদর্শকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “তারেক রহমান সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে রয়েছেন এবং দেশকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” নুরুজ্জামান লিটন বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৩:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬