সর্বশেষ
হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি এম এ এম ট্রেডিং–লর্ড ট্রাভেলসের ফ্রি ওমরাহ, প্রথম বিজয়ী ওয়াসিফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির তৃণমূল কর্মীর ক্ষোভ: ‘তৃণমূল অবহেলিত, দলে হাইব্রিডদের প্রভাব বাড়ছে’

মোহাম্মদ আজিম মিঞা
  • আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বিএনপির দীর্ঘদিনের তৃণমূল কর্মী মোহাম্মদ মাকসুদুল্লাহ দলের অভ্যন্তরীণ তৃণমূল পর্যায়ের কর্মীদের অবমূল্যায়ন ও অবহেলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠপর্যায়ে আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও নানা নির্যাতনের শিকার হলেও বর্তমানে দলে তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
মাকসুদুল্লাহ অভিযোগ করে বলেন, দলের কিছু প্রভাবশালী নেতার ঘনিষ্ঠতা ও প্রভাবশালী অবস্থানের কারণে প্রকৃত তৃণমূল নেতাকর্মীরা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থাকছেন। একইসঙ্গে তিনি দলে ‘হাইব্রিড’ বা অনুপ্রবেশকারীদের আনাগোনা বাড়ছে বলেও মন্তব্য করেন।
তার মতে, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, “তৃণমূল কর্মীরাই দলের মূল শক্তি। তাদের যথাযথ মূল্যায়ন না করলে সংগঠনের ভবিষ্যৎ টেকসই হবে না।”
নোয়াখালীর সোনামুড়ির নাটেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ মাকসুদুল্লাহ, বর্তমানে ঢাকা চকবাজার থানার বিএনপির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দলের দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল কর্মীদের যথাযথ গুরুত্ব ও মূল্যায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির তৃণমূল কর্মীর ক্ষোভ: ‘তৃণমূল অবহেলিত, দলে হাইব্রিডদের প্রভাব বাড়ছে’

আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬