সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাসার টয়লেটে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর কলাবাগানে একটি বাসার টয়লেট থেকে সজীব আহমেদ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কলাবাগানের ‘ঘনি কর্নার’ নামের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সজীব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পাঁচ পাড়া গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, “রাতের দিকে ওই বাসার টয়লেটের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় রুমমেটদের। বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা বিষয়টি আমাদের জানান। পরে আমরা গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।”

এসআই মোস্তফা আরও জানান, সজীব মাত্র দুইদিন আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে ওই বাসায় উঠেছিলেন। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাসার টয়লেটে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০১:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫