সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

বাকেরগঞ্জে ওয়ারিশি জমি দখলকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা: কোপে আহত ১০, লুট ৮০ হাজার টাকা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এক ভয়াবহ ও পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ধারালো দেশীয় অস্ত্রের কোপে জমির মালিকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নগদ টাকা লুট, নারীদের শ্লীলতাহানি এবং ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার, জুমার নামাজের পর আনুমানিক দুপুর ২টার দিকে বাকেরগঞ্জ সদর রোড এলাকায় অবস্থিত বাদী মোঃ মেহেদী হাসান (শিপলু)-এর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে।
আহত বাদী মোঃ মেহেদী হাসান শিপলু (৪৫) অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তার পৈত্রিক জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল অভিযুক্তরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা তা উপেক্ষা করে। সম্প্রতি জমিতে একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করলে তারা বাধা প্রদান করে এবং হামলার পরিকল্পনা করে।
অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ আবু সাঈদ, মোঃ সাব্বির আহম্মেদ, মোঃ আলমগীর হোসেন ও আকলিমা বেগমসহ ১০/১৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় ধারালো দা, লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটা নিয়ে বেআইনিভাবে জমিতে অনুপ্রবেশ করে। একপর্যায়ে তারা বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।
হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত আবু সাঈদ হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে বাদীর মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে অভিযুক্ত সাব্বির আহম্মেদ বাদীর পকেট থেকে ৭০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও হামলায় সাক্ষী মোঃ আশিকুর রহমান-এর ডান হাত ভেঙে যায়। ঘটনার সময় উপস্থিত নারীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসীরা নির্মাণাধীন ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘর ভেঙে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি করে। পরে জমিতে আর ভোগদখল করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং গুরুতর আহত দু’জনকে ভর্তি করেন।
এ ঘটনায় ২৮ জানুয়ারি ২০২৫ বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৩১)। মামলায় দণ্ডবিধির ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ ধারাসহ একাধিক অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রধান অভিযুক্ত আবু সাঈদ ও তার পরিবার অতীতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান বাদশা বিশ্বাস-এর সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা বিএনপি ও জামায়াতের পরিচয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আবু সাঈদ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বলেও স্থানীয়দের দাবি।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি ২০২৬ আদালতে হাজিরা দিতে গেলে আবু সাঈদের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর থেকে তার পরিবারের পক্ষ থেকে বাদীপক্ষের লোকজনকে না পেয়ে তাদের ভাড়াটিয়াদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বাদীপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের ন্যায্য অধিকার ও ওয়ারিশি সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাকেরগঞ্জে ওয়ারিশি জমি দখলকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা: কোপে আহত ১০, লুট ৮০ হাজার টাকা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় : ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬