বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে দুই অটোরিকশা চালকের ৬ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই অটোরিকশা চালককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার সাধনপুর ইউনিয়নের খাদ্য অফিস সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নওশা মিয়ার ছেলে মোঃ শাহেদ (২৬) এবং পালেগ্রাম এলাকার মৃত ওমর ফারুকের ছেলে হারুনুর রশীদ রুবেল (২২)-কে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটক দুইজনই পেশায় অটোরিকশা চালক।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে গাঁজা সেবনের কথা স্বীকার করেন। এছাড়া মোঃ শাহেদের বিরুদ্ধে পূর্বেও মাদক সেবনের অভিযোগে কারাভোগের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
”
এদিকে, স্থানীয় সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন



















