সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে মতিঝিল থানা শ্রমিক দলকে জনতার কাউন্সিলর আনুর টেলিভিশন উপহার

রাজিবুল হক রনি :
  • আপডেট সময় : ০১:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুবিধার্থে মতিঝিল থানা শ্রমিক দলকে একটি টেলিভিশন উপহার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের ‘জনতার কাউন্সিলর’ এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।
আজ মঙ্গলবার রাত ৮:৩০ মিনিটে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি মতিঝিল শ্রমিক দলের নেতাকর্মীদের হাতে এই উপহার তুলে দেন।
টেলিভিশন হস্তান্তরকালে আনোয়ার হোসেন আনু আবেগঘন কণ্ঠে বলেন, “দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম খাটার কারণে আমি আপনাদের ঠিকমতো সেবা করতে পারি নাই। এখন আল্লাহ তাআলা সহায় থাকলে এই ওয়ার্ডবাসীর সেবাতেই নিজেকে উৎসর্গ করে যাব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই এলাকায় কেউ মাদক সেবন করবে না। মাদকের সাথে কেউ জড়িত থাকলে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”
বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দুইবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরও কারচুপির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আগামী নির্বাচনে কেউ যেন আর এই ধরনের সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মতিঝিল থানা শ্রমিক দলের আহ্বায়ক জে কে লাভলু ঢালী, সদস্য সচিব মো: রিপন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া এবং ৯নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মো: রনিসহ স্থানীয় অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে মতিঝিল থানা শ্রমিক দলকে জনতার কাউন্সিলর আনুর টেলিভিশন উপহার

আপডেট সময় : ০১:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬