সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন, সমাজে ইমাম, হাফেজ ও আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। তারা ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তাই সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদেঁর ভূমিকা অপরিসীম। আজ ৯ জুন মঙ্গলবার সকালে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, ইসলাম কখনো বিশৃঙ্খলা, হানাহানি ও বিভেদকে সমর্থন করে না। মতভেদ থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই সংঘাত বা সহিংসতার কারণ না হয়। মসজিদ, মাদ্রাসা কিংবা বিভিন্ন মতাদর্শের আলেমদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি বর্তমান বিশ্বে ইসলামবিরোধী নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার বিভিন্ন চেষ্টা চলছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে। ইমামদের জীবনযাত্রার কষ্টের কথা উল্লেখ করে কমিশনার বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও তারা ধর্মীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো জানালে প্রশাসন সাধ্যের মধ্যে সহযোগিতা করবে। মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা এবং কল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে ধর্মীয় নেতাদেরও নজর রাখার আহ্বান জানান তিনি। শেষে কমিশনার বলেন, সরকারের কাছে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান ও ইমামদের কল্যাণে কাজ করার আন্তরিকতা রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রশাসন ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. হাবেজ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬