সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী তানিম

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

ঢাকার পুরান ঢাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তানিম নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বুধবার (২ জুলাই) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোরশেদ আলম তানিম (১৮) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়। এসএসসি পরীক্ষার্থী তানিম পুরান ঢাকার বংশালের নুর বক্স লেনে নানির বাসায় থেকে পড়াশোনা করত। বাবা-মা থাকেন নাজিমউদ্দিন রোডের সুক্কু মিয়ার গলিতে। সে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

তানিমের বাবা ফিরোজ আলম জানান, সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের পুরাতন জেলখানার পাশে মাকুশাহ মাজার এলাকার রাস্তায় ছিনতাইকারীরা তার ছেলের ওপর হামলা চালায়। দুই দুর্বৃত্ত পেছন থেকে এসে ছুরি দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল নিতে চাইলে বাধা দেয় তানিম। এ সময় তার বন্ধুরা কয়েক হাত দূরে ছিল। বাধা দেওয়ার পরই ছিনতাইকারীরা তানিমের পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

পথচারীরা ও তার বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পরদিন মঙ্গলবার (১ জুলাই) বিকেলে হঠাৎ অবস্থার অবনতি হলে পুনরায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বজনরা দাবি করেছেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতেই তানিমের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী তানিম

আপডেট সময় : ০৬:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫