নোয়াখালী রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনার ঝড় আওয়ামী লীগ নেতার স্ত্রী কাজল রেখা জিয়া সাংস্কৃতিক জোটের ভাইস প্রেসিডেন্ট!
- আপডেট সময় : ০৬:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন কাজল রেখা। তিনি বর্তমানে জিয়া সাংস্কৃতিক জোটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
কাজল রেখা হলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টুর স্ত্রী। রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত থাকার পর জিয়া সাংস্কৃতিক জোটের গুরুত্বপূর্ণ পদে তার অবস্থানকে ঘিরে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
সচেতন মহলের মতে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন পদায়ন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



















