সর্বশেষ
ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

নোয়াখালীতে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

 নোয়াখালী জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি, ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড়স্থ মাইশা লেক টাওয়ারে। এসময় ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় দারোয়ান মোঃ আব্দুল জলিল (৪২), পিতা- হাজী ছায়েদুল হক, মাতা- শামসুন্নাহার, সাং- সোনাপুর, শরীফপুর ইউনিয়ন, বেগমগঞ্জ, নোয়াখালীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা শাখা ডিবি জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীতে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ১

আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬