সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 নেত্রকোনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

 সম্মিলিত মানবাধিকার জোটের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের হলরুমে এক সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত মানবাধিকার জোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম সাগর। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি প্রভাষক সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট জহিরুল ইসলাম রানা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক মোনায়েম খান, সহ-সভাপতি শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রতন রহমান, নাসিম খান পাঠান, সাংবাদিক সালমান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সদর উপজেলা কমিটি ও অন্যান্য উপজেলা কমিটি গঠন, দায়িত্ব বণ্টন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারকরণ, সদস্যদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান, সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন ও অফিস ভাড়া এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্মিলিত মানবাধিকার জোটকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এজন্য সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬