সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

নালিতাবাড়ীতে পথরোধ করে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা

 মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মোড় এলাকার বিকাশ ব্যবসায়ী আরিফিন কবির সুমনের কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী-শেরপুর সড়কের কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে শামীম অটো মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২০ মে) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী আরিফিন কবির সুমন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জানান, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি সাইকেলযোগে নিজ বাড়ি রানীগাঁও ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে জাপটে ধরে সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ২টি বাটন ফোনসহ মোট ৪টি মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আরও জানান, ঘটনার পর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলে অন্ধকার থাকায় ছিনতাইকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি তিনি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একসাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে পথরোধ করে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০২:২৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬