সর্বশেষ
ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

নরসিংদীতে মাহবুব চেয়ারম্যান হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার, ডিবির চাঞ্চল্যকর সাফল্য

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে আলোচিত মাহবুবুল হাসান চেয়ারম্যান হত্যা মামলায় ব্যবহৃত বিদেশি পিস্তলসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিবি সূত্রে জানা যায়, মাধবদী থানায় দায়েরকৃত মামলা (নং-২৬, তারিখ: ৩০/০৫/২০২৪, ধারা: ১৪৩/৩৪২/১২০বি/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৪ দণ্ডবিধি ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ৩/৪/৬) অনুযায়ী রিমান্ডে থাকা আসামি নোবেল মিয়া ওরফে নবেল (২৮), পিতা: হাবিবুর রহমান, সাং: পৌলানপুর, থানা: মাধবদী, জেলা: নরসিংদী — তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

নরসিংদী জেলার মাধবদী থানাধীন ভগিরথপুর এলাকার আতাউর মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে একটি লোহার সিঁড়ির নিচে মাটিচাপা অবস্থায় পিস্তলটি রাখা ছিল। আসামির দেখানো ও শনাক্ত অনুযায়ী, ২০২৪ সালের ২২ জুন রাত ১টা ১০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই অভিযান সফলভাবে পরিচালনা করেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ, সাহসী পুলিশ কর্মকর্তা খোকন চন্দ্র সরকারের নির্দেশে এসআই (নিঃ) সাদেকুর রহমান এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্স।

এ চাঞ্চল্যকর সাফল্যের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। নরসিংদীর সচেতন নাগরিক সমাজ জেলা গোয়েন্দা পুলিশকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মাধ্যমে মামলার রহস্য উন্মোচনে বড় অগ্রগতি হলো।

উল্লেখ্য, মাহবুবুল হাসান ছিলেন নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সম্প্রতি সংঘটিত তাঁর হত্যাকাণ্ডটি নরসিংদী জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে মাহবুব চেয়ারম্যান হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার, ডিবির চাঞ্চল্যকর সাফল্য

আপডেট সময় : ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫