সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে কয়েক জেলা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

টানা বর্ষণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে প্লাবন পরিস্থিতির অবনতি ঘটেছে। শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় হাজারো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

শেরপুরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ঝিনাইগাতি উপজেলার কালীনগর পাগলারমুখ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কাঁচা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা—পানির কারণে ধান শুকাতে পারছেন না তারা। এদিকে, উজানের পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়ও থেমে নেই বৃষ্টি। দক্ষিণ ইউনিয়ন, মোগড়া ইউনিয়নসহ অন্তত তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনো পানির নিচে। পানিবন্দি অবস্থায় রয়েছেন হাজারো মানুষ। প্লাবিত হয়েছে ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে হাওড়া নদীর বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে, টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড় ধসের সম্ভাবনার কথা মাথায় রেখে জেলা প্রশাসন খুলে দিয়েছে ২৪৬টি আশ্রয়কেন্দ্র। অনেকেই রাত্রিযাপন করেছেন সেখানে। যদিও রাঙামাটিতে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।

বান্দরবানেও টানা পাঁচদিনের বৃষ্টিপাতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম এলাকার কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি এলাকা ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে কয়েক জেলা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৮:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫