সর্বশেষ
পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক যুবক ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ডের রহমতগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ফ্রেন্ডস সোসাইটি (এম.এফ.এস)’ এর এক জরুরি সভা। আলোচিত ঘটনায় পুলিশের স্ত্রী গ্রেফতার: তদন্তে নতুন তথ্য কানপুরে পাষণ্ড বাবার হাতে যমজ কন্যা হত্যা, নৃশংসতায় স্তম্ভিত জনমত নোয়াখালীতে সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন হুমকি-ধামকি ও প্রতারণার অভিযোগে মানবাধিকার সংগঠনের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর আপত্তিকর ভিডিও দেখে মানসিক আঘাত, অস্ত্রের গুলিতে প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল সম্রাট জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা সাংবাদিকদের উন্নয়নে সরকার সচেষ্ট — এরশাদ উল্লাহ এমপি গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠে সড়ক অবরোধ, বিচার দাবিতে মানববন্ধন আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা

জুনে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, চলতি বছরের জুন মাসের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী অর্থবছরে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, “আগামী মাসে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে বলে আমরা আশা করছি। আর ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৯ মে পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভ বর্তমানে ২০ বিলিয়ন ডলারের কিছু বেশি।

ক্ষুদ্রঋণে টিকে থাকা কঠিন: গভর্নর

অনুষ্ঠানে দেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থার টেকসইতা নিয়েও মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, “২৬ শতাংশ সুদের হারে ক্ষুদ্রঋণ চালানো এখন আর সম্ভব নয়। এজেন্ট ব্যাংক থেকে গ্রাহকরা অর্ধেক হারে ঋণ পাচ্ছেন, ফলে উচ্চ সুদের ক্ষুদ্রঋণ ধীরে ধীরে বাজার থেকে বাদ পড়বে।”

গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, বাজারে প্রতিযোগিতার মাধ্যমে সুদের হার ও ঋণব্যবস্থা আরও স্বচ্ছ ও সহনীয় হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুনে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

আপডেট সময় : ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫