সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জীবননগরে দেড় কোটির স্বর্ণসহ পাচারকারী আটক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে ভারত পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মো. মোমিন নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা।

রোববার (২২ জুন) গভীর রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মোমিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মণ্ডলের ছেলে। তাকে উপজেলার ইসলামপুর সড়ক থেকে আটক করা হয়।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে ইসলামপুর মোড়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন মোমিনকে আটক করে তার দেহ তল্লাশি করলে ৮টি বড় সাইজের স্বর্ণবার ও একটি ছোট স্বর্ণের টুকরো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, স্বর্ণবারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। আটক মোমিনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জীবননগরে দেড় কোটির স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫