সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

 বাংলাদেশ চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫), ফেনী জেলার সালধর এলাকার নাছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং ফেনীর পরশুরাম থানার রেজাউল হকের ছেলে হাসানুর রাহি (১৯) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় জাল টাকা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আছান উল্লাহ ওরফে হাসানকে আটক করা হয়। পরে তার বহন করা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। অপরদিকে, একইদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

আপডেট সময় : ১১:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬