সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘরে বসে কলম ব্যবসার অফার দিয়ে লাখ টাকা আত্মসাৎ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

সারাদেশে শুরু হয়েছে প্রতারণার লীলাখেলা। বিনা পরিশ্রমে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই চিন্তা ফিকির নিয়ে মাঠ চোষে বেড়াচ্ছেন একটি চক্র। মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইনে প্রতারণার ফাঁদ।

তেমনি কিছু ঘটনা ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার কয়েকজন ভুক্তভোগী নারীর সাথে। তারা জানান, একটি চক্র সুকৌশলে টিকটক ও ফেসবুকে অনলাইন পেজ খুলে ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে সুকৌশলে যেই ব্যবসায় তারা অফার করবেন, সেই কাজের কিছু ভিডিও ফুটেজ কিংবা ছবি সংগ্রহ করে গ্রাহকদেরকে আকর্ষিত করে আসছেন। সাধারণত তারা নারীদেরকে টার্গেট করে তাদেরকে ব্যবসা করার জন্য প্রোডাক্ট দিবেন বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, একজন নারী আমাদেরকে কলম ব্যবসার অফার দেন।এই ব্যবসা করলে প্রতি মাসে ঘরে বসে আমরা নিম্নে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবো। এই ব্যবসা শুরু করতে হলে প্রথমে ২০ থেকে ৩০ হাজার কিংবা ৫০ হাজার টাকা পাঠালে তারা কলমগুলো পাঠিয়ে দিবেন। তারা এমনভাবে কথাগুলো উপস্থাপন করেছেন আমাদেরকে বিশ্বাস করানোর জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেন। আমরা তাদের কথায় বিশ্বাস করে একজন ২৪ হাজার টাকা ও আরেকজন ৭৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পর তারা আমাদের নাম্বারটি ব্লক করে দেন। বাধ্য হয়ে আমরা নোয়াখালী সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘরে বসে কলম ব্যবসার অফার দিয়ে লাখ টাকা আত্মসাৎ

আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫