সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান সম্পাদক মোঃ মাসুম রানা

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

 শুক্রবার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকার প্রধান সম্পাদক এম কাজল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ‘সময়ের চিত্র’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো. মাসুম রানা। ​ ​নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও যারা বিজয়ী হয়েছেন— কার্যকরী সভাপতি সালাউদ্দিন আহমেদ (চ্যানেল এস ও সভাপতি, কোনাবাড়ি থানা প্রেসক্লাব), সিনিয়র সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার (মাই টিভি) ও মাসুদ করিম (জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা)। ​যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন আহমেদ (দৈনিক প্রথম বুলেটিন), ইসমাইল হোসেন সাগর (দৈনিক ডাকবেলা), শাকিল আহমেদ (আনন্দ টেলিভিশন) ও নুরুজ্জামান শেখ (নিউজ ২১ বাংলা টিভি)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওয়াসিম রেজা (স্টাফ রিপোর্টার দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহীন (দৈনিক তথ্যধারা)। ​কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (এস টিভি ৫২), ধর্ম বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম (দৈনিক আজকের আলোকিত সকাল), মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুলতানা সরকার (দৈনিক মুক্ত বলাকা), শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রোকেয়া কেয়া (দৈনিক সোনালী খবর), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা রিনা বেগম (দৈনিক দিন প্রতিদিন), প্রচার সম্পাদক জাকারিয়া সিকদার (চ্যানেল এস), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুজাইবা হাসান (দৈনিক বর্তমান), আন্তর্জাতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুর রহমান শান্ত (দৈনিক আজকের আলোকিত সকাল)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিলা ইসলাম (দৈনিক সোনালী খবর) ও মো. আল আমিন হোসেন (আনন্দ টেলিভিশন)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিরপেক্ষ ও ইতিবাচক ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। গাজীপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের এই পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।” ​নির্বাচন পরবর্তী সময়ে সংগঠনের সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, নতুন এই নেতৃত্ব গাজীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান সম্পাদক মোঃ মাসুম রানা

আপডেট সময় : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬