সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধার খাদ্য গুদামে চরম অব্যবস্থা: নেই মেইন গেট, নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে সরকারি মজুত

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৪:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

 গাইবান্ধা শহরের গোডাউন রোডে অবস্থিত ৪ নম্বর সরকারি খাদ্য গুদামে বিরাজ করছে চরম অব্যবস্থাপনা ও অবহেলার চিত্র। গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনাটিতে নেই কোনো মূল ফটক (মেইন গেট), নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। ফলে সরকারি খাদ্যশস্য মজুত এখন সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, গুদামটিতে প্রবেশের জন্য কোনো নিয়ন্ত্রিত প্রবেশপথ নেই। খোলা অবস্থায় থাকায় যে কেউ অবাধে ভেতরে ঢুকতে পারছে। বিষয়টি শুধু নিরাপত্তা ঝুঁকিই নয়, বরং সরকারি সম্পদের সুরক্ষায় চরম ব্যর্থতার ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও উদ্বেগজনক বিষয় হলো, গুদামের ভেতরে কোনো নিরাপত্তা কর্মী বা তদারকি ব্যবস্থা নেই। পুরো এলাকা কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি গুদাম প্রাঙ্গণে অপরিষ্কার, অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে, যা সংরক্ষিত খাদ্যশস্যের মান ও নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এভাবে অবহেলায় পড়ে আছে খাদ্য গুদামটি। বারবার বিষয়টি নজরে আনা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে চুরি, অপচয় বা অনিয়মের আশঙ্কা দিন দিন বাড়ছে। উল্লেখ্য, খাদ্য বিভাগের অধীনে গাইবান্ধা সদর এলএসডি (LSD)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) হিসেবে দায়িত্ব পালন করছেন এস. এম. শাহিদ হাসান। তবে এ বিষয়ে তার বক্তব্য নিতে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমন পরিস্থিতিতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ধরনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। দ্রুত মেইন গেট স্থাপন, নিরাপত্তা কর্মী নিয়োগ এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার খাদ্য গুদামে চরম অব্যবস্থা: নেই মেইন গেট, নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে সরকারি মজুত

আপডেট সময় : ০৪:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬