সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র উদ্বোধন: তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির প্রত্যাশা

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে গাইবান্ধায় শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে একযোগে সারা দেশে কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। গাইবান্ধায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান, ফুলছড়ি-সাঘাটা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার জসিম উদ্দিন, পৌর প্রশাসক মুশফিকুর রহমান এবং সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান উল্লেখযোগ্য। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। স্কুল পর্যায়ের খেলোয়াড়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট আটটি খেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা থেকে ছেলে ও মেয়েদের সমন্বয়ে দুটি করে মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগ থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে, যারা দেশের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা জরুরি। নিজ লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলা পুরুষ দলের মধ্যে কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র উদ্বোধন: তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির প্রত্যাশা

আপডেট সময় : ০২:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬