সর্বশেষ
গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জাঁকজমকপূর্ণ সমাপনী, কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত চাটখিলে মাদকের ভয়াল থাবা: শতাধিক স্পটে মাদক ও জুয়ার আসর, ধ্বংস হচ্ছে যুবসমাজ, আতঙ্কে সাধারণ মানুষ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত — রুমিন ফারহানা, নালিতাবাড়ীতে টয়লেটে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আটক ৩ নালিতাবাড়ীতে টয়লেট থেকে নিখোঁজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবকের বাবা-মা-বোন আটক নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার -০১

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জাঁকজমকপূর্ণ সমাপনী, কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০১:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে

 গাইবান্ধায় অনুষ্ঠিত হলো নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিব, সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ অন্যান্যরা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেয়। মোট আটটি ইভেন্ট—ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট—এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফলাফলে কাবাডি বালক বিভাগে সাদুল্লাপুর উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। ক্রিকেট বালক বিভাগে সাঘাটা উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা শিরোপা জিতে নেয়। ফুটবল বালক বিভাগে পলাশবাড়ী উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দাবা বালক বিভাগে গোবিন্দগঞ্জের এফতেখারুল ইসলাম এবং বালিকা বিভাগে একই উপজেলার অহনা রাজভর চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতার সকল বিজয়ীদের হাতে অতিথিরা মেডেল ও ট্রফি তুলে দেন। উল্লেখ্য, “ক্রীড়াই হোক পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়। এর মূল লক্ষ্য শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের নতুনভাবে নিজেদের আবিষ্কারে উদ্বুদ্ধ করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জাঁকজমকপূর্ণ সমাপনী, কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ

আপডেট সময় : ০১:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬