সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

খুলনায় হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার: মদের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা, ১ জন লাইফ সাপোর্টে

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় একটি হোটেল থেকে একসঙ্গে পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় আরও একজন খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মহানগরীর পূজাখোলা এলাকার তোতা মিয়ার মালিকানাধীন একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন:

বাবু (৫০), পিতা: আব্দুর রব, ঠিকানা: বয়রা সেরের বাজার মোড়

সাহাবুদ্দিন সাবু (৬০), পিতা: আব্দুস সামাদ, ঠিকানা: বয়রা মধ্যপাড়া

গৌতম কুমার বিশ্বাস (৪৭), ঠিকানা: বয়রা জংশন রোড

আজিবর (৫৯)

তোতা মিয়া (৬০), হোটেল মালিক

এছাড়াও খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের একজন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দ্রুত খুলনা বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, শনিবার দুপুরের পর হোটেলে থাকা ওই ব্যক্তিরা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদের মরদেহ পরবর্তীতে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

এসআই আরও বলেন, “বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত মদ বা অন্য কোনো রাসায়নিক দ্রব্যের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।”

এদিকে একসঙ্গে পাঁচজনের মৃত্যু ও একজনের লাইফ সাপোর্টে থাকার খবর ছড়িয়ে পড়লে নগরবাসীর মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। এ ঘটনায় মদের উৎস ও সরবরাহ চক্র খুঁজে বের করতে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, হোটেল মালিক তোতা মিয়াসহ অন্যান্যদের মৃত্যু ও সনুর অসুস্থতা একই উৎস থেকে আসা মদ সংক্রান্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার: মদের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা, ১ জন লাইফ সাপোর্টে

আপডেট সময় : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫