সর্বশেষ
নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল গাইবান্ধায় এনসিপির বিক্ষোভ: আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে উত্তাল মিছিল জুড়ীতে সিটি ব্যাংকের উদ্বোধন জামালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ সরকারবিরোধী অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাঁশখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল আইডিআরএর নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা: কেউ এগিয়ে, কেউ নীরব—কেন এই দূরত্ব মৃত ব্যক্তির নামে ফেসবুক আইডি, লাইভে অপপ্রচারের অভিযোগ: নরোত্তমপুরে চাঞ্চল্যের সৃষ্টি কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ পরকীয়ার পেছনে কার দায়- ব্যক্তির, নাকি ভেঙে পড়া সম্পর্কের

কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

শেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে

:২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড মরিচের বীজ, রোপা আমন ধানের বীজ, বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর,শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মনীষা আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে বীজ, সার, চারা ও কৃষি উপকরণ বিতরণের ফলে কৃষকরা নতুন উদ্যমে আবাদ কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে বলেন, কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের হাতে হাইব্রিড মরিচের বীজ, রোপা আমন ধানের বীজ, বৃক্ষের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

আপডেট সময় : ০৩:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬