সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদপানে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত ব্যক্তির নাম সাজিদুল। তিনি নেত্রকোনা জেলার গোড়াগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে এবং নারায়ণগঞ্জের একটি খাবার হোটেলে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সাজিদুল ও তার বন্ধু হাবিব নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল স্কাই ভিউর ৪০৮ নম্বর কক্ষে উঠেন। ওই রাতেই সাজিদুল অতিরিক্ত মদপান করেন। পরদিন শনিবার সকালে তিনি তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ খেয়ে কিছুটা উপশমের চেষ্টা করেন, কিন্তু অবস্থার উন্নতি হয়নি।

রোববার সকাল ৮টার দিকে তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে রেফার্ড করা হয়। তবে তার বন্ধু হাবিব সাজিদুলের অনুরোধে তাকে হাসপাতালে না নিয়ে আবার হোটেলে ফিরিয়ে নেন।

কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে আবারও কুয়াকাটা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫