সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু।

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

 বাংলাদেশ কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে মুসকান নামের ৬ বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর দেড়টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীর ঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত শিশুটি শীলছড়ির ভেলুয়াছড়া এলাকার মোঃ মুছার সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন। তিনি জানান, শিশুটি নদীর ঘাট থেকে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু।

আপডেট সময় : ০১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬