সর্বশেষ
কানপুরে পাষণ্ড বাবার হাতে যমজ কন্যা হত্যা, নৃশংসতায় স্তম্ভিত জনমত নোয়াখালীতে সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন হুমকি-ধামকি ও প্রতারণার অভিযোগে মানবাধিকার সংগঠনের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর আপত্তিকর ভিডিও দেখে মানসিক আঘাত, অস্ত্রের গুলিতে প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল সম্রাট জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা সাংবাদিকদের উন্নয়নে সরকার সচেষ্ট — এরশাদ উল্লাহ এমপি গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠে সড়ক অবরোধ, বিচার দাবিতে মানববন্ধন আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা চরফ্যাশনে পল্লী বিদ্যুতের নীতিমালা ‘নিলামে’এজিএম আল মামুন ও পিইউসি উত্তমের সিন্ডিকেটে জিম্মি গ্রাহক গাজীপুরের শ্রীপুরে আলোচিত কিশোরী ফারিহাকে ঘিরে তৈরি হওয়া ঘটনাটি নতুন মোড় নিয়েছে। নোয়াখালী বেগমগঞ্জে মোহাম্মদ দীন ইসলামের ইন্তেকাল পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া

কলকাতায় ল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ ছাত্র

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

কলকাতার কসবার ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন সাবেক শিক্ষার্থী এবং দুজন কলেজটির বর্তমান শিক্ষার্থী।

নির্যাতিতার বয়স ২৪ বছর। তিনি জানান, কলেজে ভর্তি সংক্রান্ত ফর্ম জমা দিতে গিয়ে বুধবার (২৫ জুন) দুপুরে ক্যাম্পাসে গেলে তাকে ছলচাতুরি করে ইউনিয়ন রুমে বসতে বলা হয়। পরে সন্ধ্যার দিকে প্রধান ফটক বন্ধ করার নির্দেশ দেন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। একপর্যায়ে কলেজের নিরাপত্তাকর্মীদের রুমে নিয়ে গিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরে কসবা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ তদন্তে নামে। বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান ক্রসিং এলাকা থেকে মনোজিৎ মিশ্র (৩১) ও সহযোগী জাহিব আহমেদ (১৯)-কে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই হাওড়ার বাসা থেকে তৃতীয় অভিযুক্ত প্রতিম মুখার্জি (২০)-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জানা গেছে, মনোজিৎ মিশ্র পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

নির্যাতিতা তরুণী অভিযোগ করেন, মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়। ধর্ষণের আগে ও পরে তাকে খুনের হুমকি এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখানো হয়। তার দাবি, ঘটনার সময় প্রধান অভিযুক্তকে সক্রিয়ভাবে সহায়তা করেছে কলেজের বর্তমান শিক্ষার্থী জাহিদ ও প্রতিম।

বৃহস্পতিবার (২৬ জুন) তিন অভিযুক্তকেই কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলকাতায় ল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ ছাত্র

আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫