সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

এবারের বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সৃষ্টি

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ইতিহাসে একইদিন চার ম্যাচে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপে একদিনে চার ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৭৭ হাজার ৭০ জন দর্শক মাঠে উপস্থিত ছিলেন। যা এতদিন বিশ্বকাপে একটি রেকর্ড হয়ে ছিল।

কিন্তু গতকাল সেই রেকর্ডকে ছাড়িয়ে চার ম্যাচে নতুন উপস্থিতির সংখ্যা গণনা করা হয়েছে ২ লাখ ৮১ হাজার ২২৩ জন।

গতকাল যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচে সর্বোচ্চ ৮০ হাজার ৫৪৫ জন, আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে ৬৯ হাজার ৪৫ জন, অস্ট্রিয়া বনাম জর্ডানের ম্যাচে ৬৮ হাজার ৫২৭ জন এবং ইরাক বনাম নরওয়ের ম্যাচে ৬৩ হাজার ১০৬ জন ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন।

ফিফা জানিয়েছে ২০২৬ বিশ্বকাপে প্রতিদিন গড়ে প্রতি ম্যাচে ৬৫ হাজার ৪৮৩ জন সমর্থক স্টেডিয়ামে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ করছেন।

১৯৯৪ সালে সব মিলিয়ে সাড়ে তিন মিলিয়ন দর্শক উপস্থিতির রেকর্ড এবার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। : বাসস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবারের বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সৃষ্টি

আপডেট সময় : ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬