সর্বশেষ

উত্তরবঙ্গের কৃষি শ্রমিকদের পাশে সুমন রাফি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 কৃষি কাজের সন্ধানে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শত শত শ্রমিক ফরিদপুরের বোয়ালমারীতে আসেন। তাঁদের অনেকেই অস্থায়ীভাবে বোয়ালমারী রেলস্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় অবস্থান করেন। এসব শ্রমিকের পাশে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াচ্ছেন স্থানীয় সমাজসেবক সুমন রাফি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট থেকে দশ বছর ধরে তিনি নিজ উদ্যোগে কৃষি শ্রমিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করছেন। তাঁর দেওয়া সহায়তার মধ্যে রয়েছে মশারি, লুঙ্গি, গামছা, বিছানার চাদর, বালিশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অসুস্থ শ্রমিকদের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রীও সরবরাহ করা হয়। রাজশাহী জেলার তানোর উপজেলা থেকে কৃষি কাজে আসা গেদার আলী বলেন, “এখানে আসার পর সুমন রাফি নিয়মিত আমাদের খোঁজখবর নেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন।” আরেক শ্রমিক কাজল বিশ্বাস বলেন, “আমার লুঙ্গি ছিল না। বিষয়টি জানানোর পর তিনি আমাকে একটি লুঙ্গি কিনে দিয়েছেন।” পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও সুমন রাফির পক্ষ থেকে বেশ কয়েকজন শ্রমিকের মধ্যে দুধ, সেমাই, চিনি, পোলাওয়ের চালসহ বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রোকন শেখ বলেন, “দীর্ঘদিন ধরে দেখছি, রেলস্টেশনে অবস্থান করা কৃষি শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করছেন সুমন রাফি। তাঁর এই উদ্যোগ মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।” এ বিষয়ে সুমন রাফি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি শ্রমজীবী মানুষদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উত্তরবঙ্গের কৃষি শ্রমিকদের পাশে সুমন রাফি

আপডেট সময় : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬