সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬২৭, আহত প্রায় ৫ হাজার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,
ইসরায়েলি বাহিনীর টানা ১২ দিনের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে। আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৮০০ জন। বুধবার (২৫ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে সর্বশেষ এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রাণহানির বেশিরভাগ ঘটনা ঘটেছে কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান প্রদেশে। এসব অঞ্চলে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি।

অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ২৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে ২৮ জনই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান বলে জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী।

গত দুই সপ্তাহ ধরে চলা এই সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের প্রায় দেড় হাজার স্থানে বিমান হামলা চালায় এবং ৩ হাজার ৫০০-এর বেশি বিস্ফোরক নিক্ষেপ করে।

জবাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৬০০টি মিসাইল ছোড়ে। তবে আইডিএফ দাবি করেছে, এই মিসাইলগুলোর ৮৫ থেকে ৯০ শতাংশ তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬২৭, আহত প্রায় ৫ হাজার

আপডেট সময় : ০৮:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫