সর্বশেষ
নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির কড়া হুঁশিয়ারি আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাইবান্ধায় ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি উদযাপন শব্দহীন ভালোবাসার বিয়ে, নেটিজেনদের নজর কেড়েছে বালিয়াডাঙ্গীর এই প্রেম গনিপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত বগুড়ায় সাংবাদিককে অপহরণের অভিযোগ, থানায় মামলা করার প্রস্তুতি খাগড়াছড়ি জেলার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম নারী ইউএনও । মিজ্ সাধনা ত্রিপুরা ‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’ চিরবিদায় নিলেন মোঃ শহিদ উল্লাহ মাইজভান্ডারি, শোকে স্তব্ধ স্বজন ও শুভানুধ্যায়ীরা বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাইবান্ধায় ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি উদযাপন

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

 দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ এশা গাইবান্ধা জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রতিনিধি মোঃ শাহ কামালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর জেলা প্রতিনিধি মোঃ শেখ ফারহান। সাপ্তাহিক যুবতারা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আশিক ইমরান তামজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালাক্সি টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন, সকাল ২৪ নিউজের জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন জিমু এবং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সদস্য মোঃ তানজিমুল হাকিম বিশাল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বঙ্গসংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নিয়াম শেখ, দৈনিক বর্ণালী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোর্শেদ, সাপ্তাহিক যুবতারা পত্রিকার উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ফয়সাল রহমান মুরাদ এবং ঘাঘোয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ মশিউর রহমান নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ বার্তা পত্রিকার বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি আগামীতেও দেশের উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত করবে। একই সঙ্গে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে গঠনমূলক পরামর্শ প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে পত্রিকার সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তির কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাইবান্ধায় ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ১২:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬