সর্বশেষ
হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি এম এ এম ট্রেডিং–লর্ড ট্রাভেলসের ফ্রি ওমরাহ, প্রথম বিজয়ী ওয়াসিফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা

 বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

 আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী (দৈনিক বাংলাদেশ সমাচার)-কে আহ্বায়ক এবং মো. ইমরান হোসাইন (দৈনিক আজকের পত্রিকা) ও মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া)-কে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে সদস্য নবায়ন, তথ্য হালনাগাদকরণ, সম্ভাব্য ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ, এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে। সভায় বক্তারা বলেন, “প্রেসক্লাব কেবল একটি পেশাজীবী সংগঠন নয়, এটি স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রতীক। তাই একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি।” তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সাথে সকল কার্যক্রম সম্পন্ন করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি উপহার দিতে সক্ষম হবে। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মঞ্জুর, আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা

আপডেট সময় : ০৪:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬