সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

আকবরশাহে চার চোর গ্রেপ্তার, উদ্ধার দুই ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

 বিশেষ প্রতিবেদক,
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

 চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে একটি দল আকবরশাহ থানার ইস্পাহানী সি-গেট ও পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আকবরশাহ থানার একটি চুরির মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) ও ইউনুস হৃদয় ওরফে বড় বাচা (৪৮)। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আকবরশাহে চার চোর গ্রেপ্তার, উদ্ধার দুই ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

আপডেট সময় : ০৪:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬