সর্বশেষ
লালমনিরহাটে উজ্জল মিয়ার হত্যার বিচার ও প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন কবিতা— অর্ধাঙ্গিনী কবি—এম, এইচ রশিদ নরোত্তমপুরে ফেক আইডি ও অপপ্রচারের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক। যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ বেনাপোলের সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি সেন্টু’র ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেক আইডির আড়ালে অপপ্রচার: মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে কার স্বার্থ রক্ষা? কাজিপুরে মডেল বিদ্যালয় চালান ১ জন শিক্ষক! নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইচএসসি ও আলিম পরীক্ষায় অসদুপায়: আমতলীতে ৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনের সময় এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

রোববার (২৯ জুন) সকালে আমতলী সরকারি কলেজ ও বিকেলে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা চলছিল আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন অসদুপায় অবলম্বনের অভিযোগে আমতলী সরকারি কলেজের কারিগরি শাখার ৪ জন এবং চাওড়া টেকনিক্যাল কলেজের ১ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করেন।

এছাড়া, একই দিনে সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসা, ন.ম আমজাদিয়া সিনিয়র মাদরাসা, তালতলী ছোটভাইজোড়া সিনিয়র মাদরাসা ও পশ্চিম চিলা ফাজিল মাদরাসার ১ জন করে মোট ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে আমরা কঠোর অবস্থানে আছি। কোনোভাবেই অসদুপায় বরদাশত করা হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসি ও আলিম পরীক্ষায় অসদুপায়: আমতলীতে ৯ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫