সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই ছানা হত্যা, ২ মামলা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুন বিকেলে পূর্ব গুয়াটনের মোবারেক আলী ফকিরের জমিতে থাকা একটি তালগাছ কেটে ফেলেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। গাছটি বাবুই পাখিদের দীর্ঘদিনের নিরাপদ আবাসস্থল ছিল। এতে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল যা কাটা গাছের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “তালগাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল একটি প্রাণবৈচিত্র্যের কেন্দ্র। যারা এ জঘন্য কাজ করেছে, তারা প্রকৃতির বিরুদ্ধেই অপরাধ করেছে।”

ঘটনার পর ঝালকাঠি সদর থানায় মোবারেক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগের পক্ষ থেকেও আরেকটি মামলা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্তরা পলাতক রয়েছেন, তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “প্রাণবৈচিত্র্য রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই ছানা হত্যা, ২ মামলা

আপডেট সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫