সর্বশেষ
খেলনা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন

কুষ্টিয়ায় মাদক চোরাচালান নিয়ে সংঘর্ষ, যুবক নিহত ও মাদকসহ এক আটক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিবেদন:
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক চোরাচালানকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া এলাকার বাবলা তলা মাঠে এই ঘটনা ঘটে।

নিহত মোহন (২৫) উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে। আহত হৃদয় (২৪) একই গ্রামের মহসিন ওরফে মসুরের ছেলে। তারা মোহন, হৃদয় ও জনি মোটরসাইকেলে করে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পথিমধ্যে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের নেতৃত্বে ছোটন ও সোহেল নেতৃত্বে ৪-৫ জন তাদের গতিরোধ করে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় মোহন ও হৃদয় গুরুতর জখম হন, আর জনি পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে মোহন মারা যান। হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল শনিবার ভোররাতে অভিযান চালিয়ে নিহত মোহনের হত্যায় জড়িত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল (২৮) কে আটক করে। তার কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৭ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

অটক সোহেল ঠোটারপাড়া গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মিল্টনের ছেলে। পরে শনিবার দুপুরে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, মাদক চোরাচালানকে কেন্দ্র করে পূর্ব বিরোধ থেকে এই সংঘর্ষ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সোহেলকে আটক করে বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহত মোহনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় মাদক চোরাচালান নিয়ে সংঘর্ষ, যুবক নিহত ও মাদকসহ এক আটক

আপডেট সময় : ০১:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫