সর্বশেষ
ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা মানিকগঞ্জে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ: সংবাদ সংগ্রহে গিয়ে হুমকির মুখে সাংবাদিকরা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক যুবক ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ডের রহমতগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ফ্রেন্ডস সোসাইটি (এম.এফ.এস)’ এর এক জরুরি সভা। আলোচিত ঘটনায় পুলিশের স্ত্রী গ্রেফতার: তদন্তে নতুন তথ্য কানপুরে পাষণ্ড বাবার হাতে যমজ কন্যা হত্যা, নৃশংসতায় স্তম্ভিত জনমত নোয়াখালীতে সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন হুমকি-ধামকি ও প্রতারণার অভিযোগে মানবাধিকার সংগঠনের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ

পলাশবাড়ীর বেতকাপায় ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে আজ বুধবার (১৪ মে ২০২৫) দুপুরে একটি ইট বোঝাই ট্রলির ধাক্কায় কেশব বাবু (১৮ মাস) নামের এক শিশু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব বাবু তার মা ও নানীর সঙ্গে ভ্যানযোগে মাঠের হাটে ডাক্তার দেখাতে যাচ্ছিল। পথিমধ্যে বেলা আনুমানিক ৩টার দিকে মোস্তফাপুর গ্রামের জনৈক শফি আলমের বাড়ির সামনে পবনাপুর টু ডাকঘরগামী পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে শিশুটি মায়ের কোল থেকে পড়ে যায় এবং ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাড়ি গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট এলাকায়। সে সুজন চন্দ্র সূত্রধার ও ছন্দা রানী সূত্রধারের একমাত্র সন্তান।

ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পলাশবাড়ী থানা পুলিশ ট্রলিটি জব্দ করেছে এবং চালককে ধরতে অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পলাশবাড়ীর বেতকাপায় ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫