সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাট ও বস্ত্রপণ্যে ভারতীয় নিষেধাজ্ঞা বহাল, সমুদ্রপথে শর্তসাপেক্ষ অনুমতি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে স্থলপথে এসব পণ্যের আমদানি বন্ধ থাকবে। তবে পশ্চিম ভারতের নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য সীমিত পরিসরে আমদানি করা যাবে। অনুমোদিত পণ্যের তালিকায় রয়েছে—ব্লিচ না করা পাটজাত বোনা কাপড়, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণসুতা, একক পাটসুতা এবং পাটজাত বিভিন্ন পণ্য।

এর আগে গত মে মাসেও ভারত বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে স্থলপথে নিষেধাজ্ঞা জারি করে। এতে বাংলাদেশের পোশাক ও পাটজাত পণ্যের রফতানির ওপর নেতিবাচক প্রভাব পড়ে, যা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগজনক।

বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। বিশেষ করে যেসব ব্যবসায়ী ও রপ্তানিকারক স্থলপথ নির্ভর তারা পড়বেন বাড়তি জটিলতায়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাট ও বস্ত্রপণ্যে ভারতীয় নিষেধাজ্ঞা বহাল, সমুদ্রপথে শর্তসাপেক্ষ অনুমতি

আপডেট সময় : ০১:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫