সর্বশেষ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

 আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ বয়ে আনুক অনাবিল সুখ— ঈদ মোবারক।” পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রক্তসৈনিক হেদায়েতুর রাফি সুমন। দৈনিক সংবাদের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন। হেদায়েতুর রাফি সুমন বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগ, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা। এই ঈদে সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল মানুষ আনন্দে অংশ নিতে পারে। তাই কোরবানির ঈদে সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখা। হেদায়েতুর রাফি সুমন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ, প্রতিবন্ধীদের সহায়তা, গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজে তার ভূমিকা প্রশংসিত। মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকায় তিনি বেশ পরিচিত ও সম্মানিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

আপডেট সময় : ০৩:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬