সর্বশেষ
চৌমুহনীতে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা আধ্যাত্মিক ধর্মীয় সাধক মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী ও তাঁর স্ত্রী ফরিদা মহসিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে পাঁচ দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেতৃত্বে নুরুজ্জামান লিটন শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার,ধর্ষক গ্রেফতার ২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মশাল মিছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা ঘাটাইল জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে শোভাযাত্রা বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে

আধ্যাত্মিক ধর্মীয় সাধক মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী ও তাঁর স্ত্রী ফরিদা মহসিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া (যতরকূল) এলাকার বিশিষ্ট আধ্যাত্মিক সাধক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী এবং তাঁর স্ত্রী মোছাম্মৎ ফরিদা মহসিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এ উপলক্ষে পরিবারের উদ্যোগে তাঁদের কবর জিয়ারত, পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন, মুরিদ, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মাহফিল শেষে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয় এবং সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী ছিলেন সাতবাড়িয়া (যতরকূল) এলাকার মরহুম ছৈয়দ আহমদ চৌধুরীর মেজো ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন।

ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি ঢাকার আজিমপুর দায়রা শরিফের পীর সাহেব বড় দায়েম (রহ.)-এর উত্তরাধিকারী ও সপ্তম গদীনশিন শাহসুফি হযরত মাওলানা আলহাজ দায়েম উল্লাহ (রহ.)-এর সান্নিধ্যে ১২ বছরের বেশি সময় অতিবাহিত করেন। এ সময় তিনি তাঁর তত্ত্বাবধানে ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। তিনি হযরত শাহ আমানত খাঁন (রহ.)-এর একমাত্র খাদেম হিসেবে পরিচিত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরবর্তী সময়ে স্বীয় পীরের অনুমতিক্রমে চট্টগ্রামের বহির্সিগন্যাল এলাকার আল-আমিন বারীয়া দরবার শরিফের পীর শাহসুফি হযরত মাওলানা আলহাজ হাফেজ আবদুল বারেক শাহ (রহ.), যিনি বারী শাহ নামে পরিচিত, তাঁর কাছে ছয় বছরের বেশি সময় ধর্মীয় ও আধ্যাত্মিক তালিম গ্রহণ করেন। এরপর পীরের অনুমতিক্রমে তিনি নিজেকে ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত করেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন নির্লোভ, সাদাসিধে ও পরোপকারী। ব্যক্তিগত ভোগবিলাসের চেয়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবকল্যাণে সম্পদ ব্যয় করাকে তিনি অধিক গুরুত্ব দিতেন। দেশের বিভিন্ন স্থানে মসজিদ, এতিমখানা, হেফজখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। এমনকি নিজের পেনশনের অর্থও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে দান করেন। তাঁর এসব কর্মকাণ্ডের কথা স্থানীয়ভাবে স্মরণ করা হয়।

ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘তওবা মানবজাতির জন্য মেরাজ’। জীবদ্দশায় তিনি অসংখ্য ভক্ত, মুরিদ ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

উল্লেখ্য, মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী ২০১১ সালের ১১ নভেম্বর শুক্রবার ফজরের আজানের সময় ইন্তেকাল করেন। তাঁর স্ত্রী মোছাম্মৎ ফরিদা মহসিন চৌধুরী ২০২৬ সালের ২৫ মে ইন্তেকাল করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যরা মরহুম ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাআলা তাঁদের উভয়কে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন—এ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেছেন তাঁদের সন্তানরা। তাঁরা হলেন—১.এস. এম. সাহাদাত কবির চৌধুরী (টিপু) বহুজাতিক কোম্পানিতে কর্মরত।

২.এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)
সহযোগী সম্পাদক, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে। সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগর।

৩.এস. এম. কাউছার আক্তার
শিক্ষিকা।

৪.এস. এম. ইরফানুল কবির চৌধুরী (হিরো)
পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া। সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আধ্যাত্মিক ধর্মীয় সাধক মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী ও তাঁর স্ত্রী ফরিদা মহসিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬