সর্বশেষ
চৌমুহনীতে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা আধ্যাত্মিক ধর্মীয় সাধক মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী ও তাঁর স্ত্রী ফরিদা মহসিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে পাঁচ দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেতৃত্বে নুরুজ্জামান লিটন শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার,ধর্ষক গ্রেফতার ২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মশাল মিছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা ঘাটাইল জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে শোভাযাত্রা বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেতৃত্বে নুরুজ্জামান লিটন

মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলটি বেনাপোল বলফিল্ডের সামনে থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিমসহ যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের এক মন্ত্রীর সীমান্তে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তারা অভিযোগ করেন, ওই বক্তব্য নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করছে।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এ সময় তাঁরা সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেতৃত্বে নুরুজ্জামান লিটন

আপডেট সময় : ০২:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬