সর্বশেষ
ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আনিছুর রহমান শার্শার বাগআঁচড়ার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেনের জীবন বৃত্তান্ত উপজেলা বিএনপির নিকট জমা প্রদান ২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ Discover Exciting Wins at Play Croco Casino Online Today! খাসজমির মাটি উত্তোলন, মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক 

শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,

শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শেরপুরে যমুনা টেলিভিশনের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের খরমপুর এলাকায় অবস্থিত তাঁর বাসভবনের ভেতরে ভাড়ায় পরিচালিত ইতালিয়ান ব্র্যান্ড ‘লোটো’র শোরুমের গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গোডাউনে সংরক্ষিত বিপুল পরিমাণ জুতা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ করেই সাংবাদিক উজ্জ্বলের বাসভবনের ভেতরে অবস্থিত লোটো শোরুমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া ও শিখা দ্রুত ছড়িয়ে পড়তে দেখে শোরুমের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাঁদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি ভবনের দুটি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং পাশের দোতলা ভবনটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আশপাশের বসতবাড়ি ও অন্যান্য দোকানপাট বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাড়ির মালিক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা কেটে দিয়েছে। এর পর আবার আমার বাড়িতে আগুনের ঘটনা ঘটল। পরপর এমন ঘটনায় বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। ঘটনাটি শত্রুতামূলক বা পরিকল্পিত হতে পারে বলে আমার আশঙ্কা। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় জমায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।’

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদন্ত ও আইনগত পদক্ষেপের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাংবাদিকের বাসভবনে পরপর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা যথাযথ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,

আপডেট সময় : ০২:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬