চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান
- আপডেট সময় : ০৬:০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯নং
ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ খান।
দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত ফরিদ খান দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। তিনি আশাবাদী, দল তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও ত্যাগের মূল্যায়ন করে তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।
এদিকে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সোমবার ( ২৩ নভেম্বর) ১০ টায় থেকে এ কার্যক্রম শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন ফরম চলবে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে আগ্রহী প্রার্থীদের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাছের মুন্সী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, শ্রম কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিলান হোসেন ভূইয়া, যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ,
উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিম প্রমুখ


















