নোয়াখালীতে ফের ইয়াবাসহ গ্রেপ্তার বিপ্লব, বিরুদ্ধে ৬ মাদক মামলা
- আপডেট সময় : ০২:২০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁর বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিপ্লবের নিজ দখলীয় বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার বিপ্লব ওই গ্রামের মো. আবু ছায়েদ ও বিবি খোদেজার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ সোমবার রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লবকে ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি নোয়াখালীর পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


















