সর্বশেষ
খাসজমির মাটি উত্তোলন, মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক  বাগআঁচড়ায় চেয়ারম্যান পদে আলোচনায় রুহুল আমিন রুহুল, বিএনপির শীর্ষ নেতাদের কাছে জমা দিলেন মনোনয়নপত্র হেমন্তের মেঘ তাছলিমা আক্তার মুক্তা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান সেতু আছে, পাটাতন নেই জনভোগান্তির যেন শেষ নেই! নোয়াখালীতে ফের ইয়াবাসহ গ্রেপ্তার বিপ্লব, বিরুদ্ধে ৬ মাদক মামলা ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের ০৭ সদস্য গ্রেফতার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মোবাইল কোর্ট এর মাধ্যমে ২টি অবৈধ ইটভাটাকে ১,৫০,০০০/ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়

শেরপুরে চাকরির নামে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে প্রতিবাদে মানববন্ধন করা হয়,

শেরপুর জেলা প্রতিনিধি,
  • আপডেট সময় : ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদীতে চাকরি দেওয়ার প্রলোভনে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভুক্তভোগীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার মিলনবাজার মোড়ে গড়জরিপা আজিজিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী নাছিদুল ইসলাম রনি ও স্থানীয়দের অভিযোগ, প্রায় চার মাস আগে মাদ্রাসায় অফিস সহকারী পদেন চাকরি দেওয়ার কথা বলে নাছিদুল ইসলাম রনির কাছ থেকে ১০ লাখ টাকা নেন সুপার আব্দুল কাদের। তবে চাকরি দেওয়ার বিষয়ে নানা টালবাহানা করে একপর্যায়ে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান তিনি।

এদিকে, চাকরি ও টাকা ফেরতের বিষয়ে সুপারের কাছে জানতে চাইলে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

এ ঘটনায় এলাকায় পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে চাকরির নামে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে প্রতিবাদে মানববন্ধন করা হয়,

আপডেট সময় : ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬