সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাটোরে ছিনতাই: ভুয়া পুলিশ সেজে টাকা লুট, প্রধান আসামি গ্রেফতার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

নাটোরে পুলিশ পরিচয়ে পান ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামি জীবন হোসেন (৩০)–কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) দুপুর ২টার দিকে পাবনার ছোট শালগাড়িয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জীবন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ মে সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন ও বেল্লাল হোসেন নাটোরের দত্তপাড়া মোকামে পান বিক্রি করতে আসেন। তারা যৌথভাবে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। বিকেল চারটার দিকে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দুর্বৃত্তরা প্রথমে পিস্তল প্রদর্শন করে ও পরে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এ ঘটনার সময় ভুক্তভোগী বেল্লাল হোসেন মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানায় মামলা হলে পুলিশ তদন্তে নামে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় জীবন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ছিনতাই: ভুয়া পুলিশ সেজে টাকা লুট, প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫